রিয়াদ মাঝী ভবন, বাড়ি #৬৮, রোড #০২, রিয়াজ নগর, আউটপাড়া, গাজীপুর-১৭০২

WhatsApp: 01718-446814 | নোটিশ | Facebook

ভর্তি তথ্য (WhatsApp)
01718-446814

হোম / আমাদের সম্পর্কে / লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের মূলনীতি

ভিশন ও মিশন


জ্ঞান, আমল ও আখলাকের সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়া।

ভিশন (Vision)

শিশুদের মধ্যে ইসলামী আদর্শ, ভদ্রতা ও নৈতিকতা গড়ে তোলা এবং তাদেরকে সুখী, সৃজনশীল ও শিক্ষানুকূল পরিবেশে বড় হতে সাহায্য করা।

মিশন (Mission)

  • শিক্ষার্থীদের ধৈর্য, শ্রদ্ধা ও সহানুভূতি শেখানো
  • ইসলামী আদব ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা
  • শ্রেণিকক্ষে নিরাপদ, পরিচ্ছন্ন ও সৃজনশীল পরিবেশ বজায় রাখা
  • শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা

নীতিমালা

কোর্স নীতি


শিক্ষার্থীদের জন্য

  • সকল পরীক্ষায় অবশ্যই অংশ নেবে
  • উপস্থিতি ৮০% এর কম হবে না
  • হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট সময়মতো জমা দেবে
  • ধৈর্য, ভদ্রতা ও সহযোগিতা বজায় রাখবে
  • কাউকে আঘাত বা কটূ মন্তব্য করবে না
  • অন্যদের মাজহাব বা মতের প্রতি শ্রদ্ধাশীল হবে

শিক্ষকদের জন্য

  • শিশুদের সঙ্গে সদয়, ধৈর্যশীল ও সহানুভূতিশীল আচরণ করবেন
  • শ্রেণিকক্ষ এবং শিশুদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন

শিক্ষাদর্শন

আমাদের শিক্ষাপদ্ধতি


বই শেষ নয়, দক্ষতা অর্জন

লক্ষ্য বই শেষ করা নয়; বরং বয়সোপযোগী দক্ষতা, মৌখিক ভাষা, আরবি ভাষা, ইসলামি আদব ও কুরআন শিক্ষার ভিত্তি গঠন।

ব্যক্তিভিত্তিক কুরআন অগ্রগতি

প্রত্যেক শিক্ষার্থীর আলাদা পঠন-অগ্রগতি নথি; কায়দা সহায়ক ধারা ও নাজেরা পাঠধারায় নিজ গতিতে এগোনো।

চাপমুক্ত মূল্যায়ন

বছরে ৩টি সেমিস্টার। আলাদা কুইজ বা আকস্মিক পরীক্ষার নম্বর নেই; প্লে ও নার্সারিতে সময়বদ্ধ লিখিত পরীক্ষা নেই।

সূত্র: সিলেবাস ও মানবণ্টন ২০২৭

আপনার কন্যাকে ভর্তি করাতে চান?

শিক্ষাবর্ষ ২০২৭-এ প্লে থেকে ৩য় শ্রেণিতে ভর্তি চলছে। বিস্তারিত জানতে WhatsApp বা কল করুন: 01718-446814