ভর্তি ২০২৭
ভর্তি প্রক্রিয়া
শিক্ষাবর্ষ ২০২৭-এ প্লে থেকে তৃতীয় শ্রেণি এবং আফটার স্কুল মকতবে ভর্তি চলছে।
১ অক্টোবর ২০২৬
ভর্তি শুরু
২ জানুয়ারি ২০২৭
ক্লাস শুরু
প্লে – ৩য়
শ্রেণি
শুধু মেয়েদের
নন-রেসিডেন্সিয়াল
ধাপে ধাপে
ভর্তির ধাপসমূহ
যোগাযোগ ও তথ্য জানুন
কল বা WhatsApp করুন (01718-446814), অথবা সন্তানকে নিয়ে স্কুল পরিদর্শনে আসুন।
ভর্তি ফরম পূরণ
অনলাইন ফরম পূরণ করুন, অথবা প্রিন্ট করা ফরম পূরণ করে স্কুলে জমা দিন। অনলাইনে জমা দিলে একটি আবেদন নম্বর পাবেন।
মূল্যায়ন ও সাক্ষাৎ
ভর্তি অফিস শিক্ষার্থীর একটি সংক্ষিপ্ত প্রাথমিক মূল্যায়ন ও অভিভাবকের সাথে সাক্ষাৎ শেষে ভর্তির সিদ্ধান্ত জানায়।
ভর্তি নিশ্চিতকরণ
প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন, ভর্তি ফি ও প্রযোজ্য অন্যান্য ফি পরিশোধ করে বেতন কার্ড সংগ্রহ করুন।
প্রয়োজনীয় কাগজপত্র
যা যা লাগবে
- শিক্ষার্থীর সাম্প্রতিক ছবি (অনলাইন আবেদনে আবশ্যক)
- শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (অনলাইন আবেদনে আবশ্যক)
- পিতার জন্ম নিবন্ধন/এনআইডি/পাসপোর্টের ফটোকপি
- মাতার জন্ম নিবন্ধন/এনআইডি/পাসপোর্টের ফটোকপি
- পূর্বের বিদ্যালয়/মাদরাসার তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে)
- শিক্ষার্থীকে যিনি আনা-নেয়া করবেন তার নাম ও মোবাইল নম্বর
বেতন ও ফি
- প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন ও অনুমোদিত ফি পরিশোধ করতে হয়।
- ভর্তির সময় বেতন কার্ড সংগ্রহ করতে হয় এবং বেতন দেওয়ার সময় তা সঙ্গে আনতে হয়।
- বিদ্যালয়ের নির্ধারিত রশিদ ছাড়া কোনো আর্থিক লেনদেন করা যাবে না।
- ভর্তি ফি ও মাসিক বেতনের পরিমাণ জানতে ভর্তি অফিসে যোগাযোগ করুন।
শ্রেণি ও সময়সূচি
- প্লে: সকাল ৮:০০ – ১১:০০
- নার্সারি: সকাল ৮:০০ – ১১:০০
- ১ম – ৩য় শ্রেণি: সকাল ৮:০০ – দুপুর ২:০০
- আফটার স্কুল মকতব: স্কুল ছুটির পর
- দিন: শনিবার – বৃহস্পতিবার (শুক্রবার ছুটি)
- শিফট: ডে / মর্নিং (ফরমে উল্লেখ করুন)
নিয়মাবলী
বিদ্যালয়ের সংক্ষিপ্ত নিয়মাবলী
ভর্তির আগে অভিভাবকদের নিচের নিয়মাবলী পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। ভর্তি ফরমে এগুলো মেনে চলার অঙ্গীকার করতে হয়।
- বিদ্যালয়ের ইসলামী আদব-আখলাক, শৃঙ্খলা, নিরাপত্তা ও শিশুবান্ধব পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও অভিভাবককে সহযোগিতা করতে হবে।
- শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে; অনুপস্থিতি বা বিলম্বের কারণ যথাসময়ে জানাতে হবে।
- বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম, পরিচ্ছন্নতা ও বয়স-উপযোগী শালীন পোশাক/হিজাবের বিধান অনুসরণ করতে হবে।
- প্রতিদিনের পাঠ, বাড়ির কাজ, ডায়েরি/নোটিশ এবং নির্ধারিত মূল্যায়ন/পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
- শিক্ষক, সহপাঠী ও কর্মচারীদের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে; মারামারি, বুলিং, গালিগালাজ বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।
- বিদ্যালয়ের অনুমতি ছাড়া মোবাইল ফোন, স্মার্টওয়াচ, অপ্রয়োজনীয় খেলনা বা মূল্যবান সামগ্রী আনা যাবে না।
- ক্লাস চলাকালে অভিভাবক সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করবেন না; প্রয়োজনীয় যোগাযোগ অফিস/নির্ধারিত শিক্ষকের মাধ্যমে করতে হবে।
- শিক্ষার্থীকে কেবল নিবন্ধিত/অনুমোদিত অভিভাবক বা প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে; পরিবর্তন হলে আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হবে।
- শিক্ষার্থীর অসুস্থতা, অ্যালার্জি, সংক্রামক রোগ বা বিশেষ সহায়তার প্রয়োজন থাকলে বিদ্যালয়কে লিখিতভাবে অবহিত করতে হবে।
- প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন ও অনুমোদিত ফি পরিশোধ করতে হবে। ভর্তির সময় বেতন কার্ড সংগ্রহ করতে হবে এবং বেতন প্রদানের সময় তা সঙ্গে আনতে হবে।
- বিদ্যালয়ের নির্ধারিত রশিদ ব্যতীত কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না।
- বিদ্যালয়ের সম্পদ ও শিক্ষা-উপকরণ যত্নসহকারে ব্যবহার করতে হবে; ইচ্ছাকৃত ক্ষতির ক্ষেত্রে অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
- অভিযোগ বা অসন্তোষ থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারের পরিবর্তে পরিচালকের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।
পিতা-মাতা/অভিভাবকের অঙ্গীকারনামা দেখুন
- ভর্তি ফরমে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও সত্য; গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হলে বিদ্যালয়কে অবহিত করব।
- আমি বিদ্যালয়ের নিয়মাবলী পড়েছি/আমাকে পড়ে শোনানো হয়েছে এবং সেগুলো মানতে ও সন্তানকে মানতে সহযোগিতা করতে সম্মত।
- সন্তানের নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ইউনিফর্ম ও বাড়ির পড়াশোনার বিষয়ে দায়িত্বশীল সহযোগিতা করব।
- সন্তানের আদর্শ নৈতিক চরিত্র গঠন ও উত্তম পড়াশোনা নিশ্চিত করার জন্য বাসায় উপযুক্ত পরিবেশ ও তদারকি নিশ্চিত করবো।
- সন্তানের নিরাপত্তা, স্বাস্থ্য বা আচরণগত কোনো গুরুত্বপূর্ণ বিষয় গোপন করব না এবং বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় পরামর্শ/সভায় সহযোগিতা করব।
ফরম
প্রিন্টযোগ্য ভর্তি ফরম
অফলাইনে আবেদন করতে চাইলে ফরম দুটি ডাউনলোড করে প্রিন্ট করুন।
আজই ভর্তি আবেদন করুন
ভর্তি শুরু: ১ অক্টোবর ২০২৬ · ক্লাস শুরু: ২ জানুয়ারি ২০২৭। কল/WhatsApp: 01718-446814



