রিয়াদ মাঝী ভবন, বাড়ি #৬৮, রোড #০২, রিয়াজ নগর, আউটপাড়া, গাজীপুর-১৭০২

WhatsApp: 01718-446814 | নোটিশ | Facebook

ভর্তি তথ্য (WhatsApp)
01718-446814

হোম / ভর্তি / ভর্তি প্রক্রিয়া

ভর্তি প্রক্রিয়া

ভর্তি ২০২৭

ভর্তি প্রক্রিয়া


শিক্ষাবর্ষ ২০২৭-এ প্লে থেকে তৃতীয় শ্রেণি এবং আফটার স্কুল মকতবে ভর্তি চলছে।

১ অক্টোবর ২০২৬

ভর্তি শুরু

২ জানুয়ারি ২০২৭

ক্লাস শুরু

প্লে – ৩য়

শ্রেণি

শুধু মেয়েদের

নন-রেসিডেন্সিয়াল

ধাপে ধাপে

ভর্তির ধাপসমূহ


যোগাযোগ ও তথ্য জানুন

কল বা WhatsApp করুন (01718-446814), অথবা সন্তানকে নিয়ে স্কুল পরিদর্শনে আসুন।

ভর্তি ফরম পূরণ

অনলাইন ফরম পূরণ করুন, অথবা প্রিন্ট করা ফরম পূরণ করে স্কুলে জমা দিন। অনলাইনে জমা দিলে একটি আবেদন নম্বর পাবেন।

মূল্যায়ন ও সাক্ষাৎ

ভর্তি অফিস শিক্ষার্থীর একটি সংক্ষিপ্ত প্রাথমিক মূল্যায়ন ও অভিভাবকের সাথে সাক্ষাৎ শেষে ভর্তির সিদ্ধান্ত জানায়।

ভর্তি নিশ্চিতকরণ

প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন, ভর্তি ফি ও প্রযোজ্য অন্যান্য ফি পরিশোধ করে বেতন কার্ড সংগ্রহ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র

যা যা লাগবে


  • শিক্ষার্থীর সাম্প্রতিক ছবি (অনলাইন আবেদনে আবশ্যক)
  • শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (অনলাইন আবেদনে আবশ্যক)
  • পিতার জন্ম নিবন্ধন/এনআইডি/পাসপোর্টের ফটোকপি
  • মাতার জন্ম নিবন্ধন/এনআইডি/পাসপোর্টের ফটোকপি
  • পূর্বের বিদ্যালয়/মাদরাসার তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে)
  • শিক্ষার্থীকে যিনি আনা-নেয়া করবেন তার নাম ও মোবাইল নম্বর

বেতন ও ফি

  • প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন ও অনুমোদিত ফি পরিশোধ করতে হয়।
  • ভর্তির সময় বেতন কার্ড সংগ্রহ করতে হয় এবং বেতন দেওয়ার সময় তা সঙ্গে আনতে হয়।
  • বিদ্যালয়ের নির্ধারিত রশিদ ছাড়া কোনো আর্থিক লেনদেন করা যাবে না।
  • ভর্তি ফি ও মাসিক বেতনের পরিমাণ জানতে ভর্তি অফিসে যোগাযোগ করুন।

শ্রেণি ও সময়সূচি

  • প্লে: সকাল ৮:০০ – ১১:০০
  • নার্সারি: সকাল ৮:০০ – ১১:০০
  • ১ম – ৩য় শ্রেণি: সকাল ৮:০০ – দুপুর ২:০০
  • আফটার স্কুল মকতব: স্কুল ছুটির পর
  • দিন: শনিবার – বৃহস্পতিবার (শুক্রবার ছুটি)
  • শিফট: ডে / মর্নিং (ফরমে উল্লেখ করুন)

নিয়মাবলী

বিদ্যালয়ের সংক্ষিপ্ত নিয়মাবলী


ভর্তির আগে অভিভাবকদের নিচের নিয়মাবলী পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। ভর্তি ফরমে এগুলো মেনে চলার অঙ্গীকার করতে হয়।

  1. বিদ্যালয়ের ইসলামী আদব-আখলাক, শৃঙ্খলা, নিরাপত্তা ও শিশুবান্ধব পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও অভিভাবককে সহযোগিতা করতে হবে।
  2. শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে; অনুপস্থিতি বা বিলম্বের কারণ যথাসময়ে জানাতে হবে।
  3. বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম, পরিচ্ছন্নতা ও বয়স-উপযোগী শালীন পোশাক/হিজাবের বিধান অনুসরণ করতে হবে।
  4. প্রতিদিনের পাঠ, বাড়ির কাজ, ডায়েরি/নোটিশ এবং নির্ধারিত মূল্যায়ন/পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
  5. শিক্ষক, সহপাঠী ও কর্মচারীদের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে; মারামারি, বুলিং, গালিগালাজ বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।
  6. বিদ্যালয়ের অনুমতি ছাড়া মোবাইল ফোন, স্মার্টওয়াচ, অপ্রয়োজনীয় খেলনা বা মূল্যবান সামগ্রী আনা যাবে না।
  7. ক্লাস চলাকালে অভিভাবক সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করবেন না; প্রয়োজনীয় যোগাযোগ অফিস/নির্ধারিত শিক্ষকের মাধ্যমে করতে হবে।
  8. শিক্ষার্থীকে কেবল নিবন্ধিত/অনুমোদিত অভিভাবক বা প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে; পরিবর্তন হলে আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হবে।
  9. শিক্ষার্থীর অসুস্থতা, অ্যালার্জি, সংক্রামক রোগ বা বিশেষ সহায়তার প্রয়োজন থাকলে বিদ্যালয়কে লিখিতভাবে অবহিত করতে হবে।
  10. প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন ও অনুমোদিত ফি পরিশোধ করতে হবে। ভর্তির সময় বেতন কার্ড সংগ্রহ করতে হবে এবং বেতন প্রদানের সময় তা সঙ্গে আনতে হবে।
  11. বিদ্যালয়ের নির্ধারিত রশিদ ব্যতীত কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না।
  12. বিদ্যালয়ের সম্পদ ও শিক্ষা-উপকরণ যত্নসহকারে ব্যবহার করতে হবে; ইচ্ছাকৃত ক্ষতির ক্ষেত্রে অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
  13. অভিযোগ বা অসন্তোষ থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারের পরিবর্তে পরিচালকের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।
পিতা-মাতা/অভিভাবকের অঙ্গীকারনামা দেখুন
  1. ভর্তি ফরমে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও সত্য; গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হলে বিদ্যালয়কে অবহিত করব।
  2. আমি বিদ্যালয়ের নিয়মাবলী পড়েছি/আমাকে পড়ে শোনানো হয়েছে এবং সেগুলো মানতে ও সন্তানকে মানতে সহযোগিতা করতে সম্মত।
  3. সন্তানের নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ইউনিফর্ম ও বাড়ির পড়াশোনার বিষয়ে দায়িত্বশীল সহযোগিতা করব।
  4. সন্তানের আদর্শ নৈতিক চরিত্র গঠন ও উত্তম পড়াশোনা নিশ্চিত করার জন্য বাসায় উপযুক্ত পরিবেশ ও তদারকি নিশ্চিত করবো।
  5. সন্তানের নিরাপত্তা, স্বাস্থ্য বা আচরণগত কোনো গুরুত্বপূর্ণ বিষয় গোপন করব না এবং বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় পরামর্শ/সভায় সহযোগিতা করব।

ফরম

প্রিন্টযোগ্য ভর্তি ফরম


অফলাইনে আবেদন করতে চাইলে ফরম দুটি ডাউনলোড করে প্রিন্ট করুন।

আজই ভর্তি আবেদন করুন

ভর্তি শুরু: ১ অক্টোবর ২০২৬ · ক্লাস শুরু: ২ জানুয়ারি ২০২৭। কল/WhatsApp: 01718-446814